সোমবার আংশিক চন্দ্রগ্রহণ
সোমবার আংশিক চন্দ্র গ্রহণ। ওই দিন বাংলাদেশ মান সময় বিকাল ৩টা ৫১ মিনিট ২৪ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে রাত ৮টা ১৫মিনিট ৬ সেকেন্ডে উপছায়া হতে বের হয়ে আসবে।
এছাড়া বাংলাদেশ মান সময় বিকাল ৫টা ৩৪ মিনিটে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে প্রচ্ছায়া থেকে বেরিয়ে আসবে। সর্বোচ্চ গ্রহণ হবে সন্ধ্যা ৬টা ০৩ মিনিট ১৮ সেকেন্ডে।
আকাশ মেঘমুক্ত থাকলে দেশের সকল স্থান থেকেই এ গ্রহণ দেখা যাবে।
গ্রহণের দিন বাংলাদেশের মান সময় বিকেল ৫টা ১৭ মিনিট ০৬ সেকেন্ড থেকে বিকেল ৫টা ৩১ মিনিট ৪৮ সেকেন্ড সময়ের মধ্যে দেশের সকল স্থানে চাঁদ উদয় হবে। তাই এ চন্দ্রোদয় হবে গ্রহণের উপচ্ছায়াগ্রস্ত অবস্থায়। গ্রহণের বাকি পর্যায়গুলোও দেশের সকল স্থান হতেই দেখা যাবে।
