২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে র‌্যাবের ক্রসফায়ারে ডাকাতের মৃত্যু

সিলেটে র‌্যাবের ক্রসফায়ারে মো. জামসেদ মিয়া (৫০) নামে শহরের এক ডাকাত সর্দার নিহত হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৩টার দিকে সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে অস্ত্র উদ্ধার ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে র‌্যাব সদস্যরা রওয়ানা দেয়। দলটি শহরতলীর পশ্চিম ভাটপাড়ার কুইটুক সেতুর কাছে আসলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের প্রতি গুলি চালায়।

এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। তখন জামসেদ মিয়া পালানোর চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি দেশী পাইপগান, তিনটি বন্দুক ও রাইফেলের কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করে।