২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে।

রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঢাকা পোস্তগোলা ও মুন্সীগঞ্জের দমকল বাহিনী খবর পেয়ে ভোররাত সাড়ে দিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।