নরসিংদীতে পূজা মন্ডপের কাছে বোমা বিস্ফোরণ
নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া পূর্বপাড়া পূজা মন্ডপের পাশে বুধবার রাত সাড়ে আটটায় পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে একটি দেয়াল ধ্বসে পড়লেও কোনও হতাহতের ঘটনা ঘটে নি।
কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি।
বিস্ফোরণের আওয়াজে পূজারীরা মন্ডপ ছেড়ে দ্রুত অন্যত্র চলে যায়। এ ঘটনায় হিন্দু অধ্যুষিত ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বিস্ফোরণের খবরে জেলার প্রশাসক ফিরোজ সালাহ উদ্দিন, পুলিশ সুপার মীর রেজাউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
