লিবিয়ায় যাওয়ার প্রাক্কালে জিয়া বিমান বন্দর থেকে সাতজন আটক
মঙ্গলবার রাতে কাতার এয়ারওয়েজে লিবিয়া যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে সাত ব্যক্তিকে আটক করা হয়েছে।
এর আগে চলতি মাসের আট তারিখে ত্রিপলি যাওয়ার প্রাক্কালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ওই সাতজনসহ মোট আটজনকে আটক করা হয়েছিলো।
বিমানবন্দর সূত্র জানায়, ছাড়া পেয়ে তারা নতুন করে দেশ ত্যাগের উদ্যোগ নিলে পাসপোর্ট জটিলতার কারণে বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে।
অক্টোবরের আট তারিখে কর্তৃপক্ষ একই অভিযোগে মাদ্রাসা ছাত্র আকরামসহ আট ব্যক্তিকে আটক করে। তারপর সাতজনকে ছেড়ে দেয়া হলেও আকরামকে জিজ্ঞাসাবাদের জন্যে স্পেশাল ব্রাঞ্চের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
বুধবার আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্যে স্পেশাল ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায় নি।
