২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৮০ ভাগ অন্ধত্বই চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব’

দেশে প্রায় সাড়ে সাত লাখ লোক কোন না কোন প্রকার অন্ধত্বের শিকার। এর মধ্যে ৮০ ভাগ অন্ধত্বই চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বুধবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, বিশ্বস্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ফর দ্য ব্লাইন্ড-এিনসিবি এবং আইএনজিও ফোরাম বাংলাদেশ ফর ভিশন ২০২০ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, ২০২০ সালের মধ্যে দেশ থেকে প্রতিরোধ যোগ্য অন্ধত্ব দূর করার লক্ষ্যে ভিশন ২০২০ জাতীয় চক্ষু পরিচর্যা পরিকল্পনা চূড়ান্ত করেছে।

তিনি বলেন, দেশে প্রতি ১০ লাখের মধ্যে ৪২০ জন চোখের ছানি রোগে আক্রান্ত। চক্ষু চিকিৎসার উন্নয়নে ২৫০ শয্যার হাসপাতালসহ জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ভবন নির্মাণ করা হচ্ছে।

আলোচনায় আরো অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহাদাত হোসেন, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ মতিন এমপি, আইএনজিও ফোরাম বাংলাদেশ ফর ভিশন ২০২০ এর সভাপতি খাইরুল ইসলাম প্রমূখ।

প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়। বাংলাদেশে সরকারিভাবে এ বছরই প্রথম এ দিবস পালন করা হলো।