বেনাপোলে কিশোরীকে ধর্ষণ করেছে ৭ যুবক
বেনাপোল বন্দর থানাধীন ছোট আচঁড়া গ্রামে আন্না নামে এক কিশোরীকে মঙ্গলবার রাতে সাত যুবক পালাক্রমে ধর্ষণ করে।
মুমুর্ষু অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ধর্ষকদের চার জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আন্না বেনাপোলের ছোট আচঁড়ায় পূজামন্ডপে এসেছিল। ওই সময় ছোট আচঁড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইছাহক (২২), লুৎফরের পুত্র আসাদ (২০), হাবিবুরের পুত্র রিপন (২৫), কৃষ্ণ চন্দ্র বিশ্বাসের পুত্র মিঠুন (১৯), শমসের আলীর পুত্র মিলন (২২), নাজিমুদ্দিনের পুত্র হেলাল (২১) ও আকবরের পুত্র সোবহান (২০) কিশোরী আন্নাকে ফুঁসলিয়ে একই গ্রামের জনৈক মোতালেবের রান্না ঘরে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই রাতেই আসাদ, রিপন, মিঠুন ও হেলালকে আটক করতে সক্ষম হয়। ধর্ষক সাতজন বেনাপোলের হোটেল কস্তুরির কর্মচারী বলে জানা গেছে।
