২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পাচার হওয়া ৪ সহোদর ১১ বছর ফিরে এল পরিবারের কাছে

দুবাইতে উটের জকি হিসেবে পাচার হওয়া চার সহোদর শিশু ১১ বছর পর ফিরে পেল তাদের বাবা-মাকে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বুধবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এরা হচ্ছে চরকাঁকড়া গ্রামের মমিনুল হকের পুত্র হেলাল মোমেন (১৭), রুমেন মোমেন (১৫), সৈয়দ মোমেন সাইদুল (১৪) ও সুজন মোমেন (১৩)।

জানা যায়, ১৯৯৪ সালে চার সহোদর শিশুকে পাচারকারী দলের সদস্যরা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে অপহরণ করে।

পরে উটের জকি হিসেবে ব্যবহারের জন্য চার শিশুকে দুবাইতে পাচার করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইউনিসেফ’র সহযোগিতায় এরা গত ছয় সেপ্টেম্বর দেশে ফিরে আসে।