পাবনা জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে
নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পাবনা জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন চরমে। নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন চলছে।
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগে করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি, জামাত, জাতীয় পার্টির নেতা এবং চোরাকারবারীদের নিয়ে কমিটি গঠন করা হলে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করে।
ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ মঙ্গলবার নতুন এ কমিটি বাতিলের দাবিতে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে।
এ সম্মেলনের সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিডিনিউজকে জানান, নতুন কমিটিতে অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি পরিলক্ষিত হচ্ছে।
