২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ সামগ্রী নিয়ে বিমানবাহিনীর পরিবহন বিমানের পাকিস্তান যাত্রা

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে দুর্গত মানুষের জন্য ত্রাণ ও ওষুধ সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ কার্গো উড়োজাহাজ বুধবার ঢাকা ত্যাগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 12:57 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানে পাঠানো ত্রাণ ও ওষুধ সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ টন কম্বল, দেড় টন ওষুধ, আধা টন হাইপ্রোটিন বিস্কুট এবং এক টন শীতবস্ত্র।

ভূমিকম্পে দুর্গতদের সহায়তার জন্য পাকিস্তানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার এসব ত্রাণ ও ওষুধ সামগ্রী পাঠাচ্ছে।

কুর্মিটোলা বিমানবাহিনীর টারমাক থেকে কার্গো উড়োজাহাজটি উড্ডয়নের আগে ভূমিকম্পে নিহতদের রূহের মাগফেরাত এবং দুর্গতদের দুর্ভোগ লাঘবের জন্য মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।