২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিফ হুইপের ছেলেদের ১৭ অক্টোবর পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট সরকারকে ১৭ অক্টোবর পর্যন্ত চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দল হামিদ ডাব্লু ও আখতার হামিদ পবনকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির দায়ের করা চারটি চাঁদাবাজি মামলায় হাইকোর্ট মঙ্গলবার এ নির্দেশ দেন।

মামলায় আগাম জামিন চেয়ে ডাব্লু ও পবনের দায়ের করা আবেদনের শুনানির পর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চের বিচারক খন্দকার মুসা খালেদ এ আদেশ দেন। এছাড়া তিনি আবেদনকারীদের ১৭ অক্টোবর হাইকোর্টের নিয়মিত বেঞ্চের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বরের ১২ তারিখে গুডলাক রিয়েল এস্টেট লিমিটেডের মালিক ও পরিচালক এবং অন্যরা দুই সহোদরের নামে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির অভিযোগে রমনা থানায় চারটি মামলা দায়ের করে।

আবেদনকারীরা মঙ্গলবার আগাম জামিনের জন্যে কোর্টে হাজির হয়।

অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া আদালতে আবেদনকারীদের পক্ষে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন।