২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি চেয়ারম্যানের দুই ভাইয়ের আগাম জামিন মঞ্জুর

ধর্ষণ চেষ্টা মামলায় হাইকোর্ট মঙ্গলবার ইটিভি চেয়ারম্যান আব্দুস ছালামের দুই ভাই আশরাফুল আলম টুটুল ও মঞ্জুরুল আলমের ১৭ অক্টোবর পর্যন্ত আগাম জানিম মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আশরাফুল আলম টুটুল ও মঞ্জুরুল আলমের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি অবকাশ কালীন বেঞ্চের বিচারক খন্দকার মুসা খালেদ এই আদেশ দেন।

চলতি মাসের সাত তারিখে কাফরুল থানায় আব্দুস ছালামের দ্বিতীয় স্ত্রী ফারজানা ছালাম আশরাফুল আলম ও মঞ্জুরুল আলমসহ তার স্বামীর পাঁচ আত্মীয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তিনি অভিযোগ করেন অক্টোবরের ৬ তারিখে অভিযুক্তরা তাকে ধর্ষণের চেষ্টা করে।

অ্যাডভোকেট টিএইচ খান আদালতে অভিযুক্তদের পক্ষে এবং ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন।