২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ভাংচুর

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা রোববার রাত ও সোমবার দু’দফা মুন্সীগঞ্জ সদরের সিপাহী পাড়ায় পল্লী বিদ্যুতের স্থানীয় প্রধান কার্যালয় ঘেরাও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

রোববার রাতে হামলার সময় জনতা ব্যাপক ভাংচুর করে। সোমবার তারা আবার বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা অভিযোগ করে, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে মুন্সীগঞ্জবাসীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।