২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ১ ডাকাত নিহত, আহত ২

চট্টগ্রামের সাতকানিয়াতে মঙ্গলবার ভোরে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর দুই ডাকাত আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পুলিশ আহত দুই ডাকাতের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা নাপিতের চর এলাকায় ১৪/১৫ জনের একদল ডাকাত ডাকাতির প্র¯তুতি গ্রহণ করছিল।

এ ঘটনা জানতে পেরে শ’দুয়েক এলাকাবাসী সংগঠিত হয়ে তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয়।

গণপিটুনীতে আবদুল মজিদ নামের একজন ডাকাত ঘটনাস্থলে নিহত হয় এবং কবির আহমদ ও জামাল উদ্দীন নামের অপর দুই ডাকাত আহত হয়। আহত দুই ডাকাতকে সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে অপর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ আহত দুই ডাকাতের কাছ থেকে এসএলআরের ১৯ রাউন্ড, পয়েন্ট নাইনএমএম পিস্তলের ১০ রাউন্ড ও ৮ রাউন্ড থ্রী নট থ্রী রাইফেলের গুলি উদ্ধার করেছে।

এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।