২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গভীর রাতে বোমাতংক

হবিগঞ্জ থানা পুলিশ রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বদিউজ্জামান খান সড়কের পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ের সিঁড়ি থেকে প্রায় দুই কেজি ওজনের একটি বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে। সোমবার পুলিশ একথা জানায়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 12:12 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

স্কচটেপে মোড়ানো প্যাকেটটির গায়ে সাদা কাগজে ’মুজাহিদ’ শব্দ লেখা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. সফিউজ্জামান পরে নিশ্চিত হয়ে বিডিনিউজকে জানান, এটি বোমা নয়, আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ এ কাজ করেছে।

পুলিশ আতংক সৃষ্টিকারীর উৎস সন্ধানে অভিযান শুরু করেছে।