২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, সড়ক অবরোধ

গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে ঢাকা-কাপাসিয়া সড়কের হাউলডোবায় রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হলে বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে রাখে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নিহতের নাম সাইফুল (১৪)। সে স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় কাপাসিয়াগামী একটি মিনিবাস সাইফুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।