২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৭টি তাজা বোমাসহ ১জন গ্রেপ্তার

র‌্যাব-৯ এর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সাতটি তাজা বোমাসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত ১০টায় শহরের উওর মোড়াইল কবরস্থান থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

গ্রেফতারকৃত যুবক হচ্ছে, শহরের উওর মৌড়াইলের কসাই খবির উদ্দিন এর পুত্র রেলস্টেশন এলাকার চিহ্নিত সন্ত্রাসী জনি চৌধুরী (২২)।

র‌্যাব ও পুলিশ সুত্রে জানা যায়, র‌্যাব গোপন সূত্রের ভিওিতে জানতে পারে, ৩/৪ জনের একটি দুর্বৃও দল রেলস্টেশন সংলগ্ন উওর মৌড়াইল গোরস্থান এলাকায় নাশকতামূলক কাজের জন্যে জড়ো হয়েছে। খবর পেয়ে র‌্যাবের ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. হায়দার আলী খান র‌্যাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নিয়ে জঙ্গলাকীর্ণ কবরস্থানে গিয়ে জনি চৌধুরী দৌড়ে পালানোর সময় জাপটে ধরে ফেলে এ সময় জনির অপর দু’সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব সদস্যরা জনির স্বীকারোক্তি অনুযায়ী উওর মৌড়াইল কবরস্থানের একটি গর্ত থেকে সাতটি শক্তিশালী তাজা বোমা উদ্বার করে। পরে র‌্যাব সদস্যরা উদ্বারকৃত বোমাগুলো পানিতে ডুবিয়ে নিস্ক্রিয় করে জনিসহ বোমাগুলো থানায় নিয়ে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব ঘটনার রাতে জনিকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে হানা দেয়। তবে এ ঘটনায় আর কেউ গ্রেপ্তার হয়নি। সম্প্রতি দেশব্যাপী সিরিজ বোমা হামলার সাথে এসব বোমা ও ধৃত যুবকের সম্পর্ক আছে কিনা, র‌্যাব ও পুলিশ তা খতিয়ে দেখছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত জনি চৌধুরীকে শনিবার রাত ও রোববার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেও তেমন কোনও তথ্য উদঘাটন করতে পারেনি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির কমান্ডার মো. হায়দার আলী খান বলেন, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে আমরা এসব প্রকাশ করতে পারছিনা।

এঘটনায় সদর থানায় বোমা বিস্ফোরক আইনে মামলা হয়েছে গতকাল বিকেলে জনিকে আদালতে প্রেরণ করে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেছে।

গত পাঁচ মাসে জেলার বিভিন্ন স্থানে পাঁচবার বোমা হামলা হলেও পুলিশ এসব ঘটনার কোনও ক্লু বের করতে পারেনি।