২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ মোকাবেলার চ্যালেঞ্জ নিয়ে পঞ্চম বছরে পা দিচ্ছে জোট সরকার

দেশব্যাপী ইসলামী জঙ্গিবাদ মোকাবেলার চ্যালেঞ্জ নিয়ে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সোমবার ক্ষমতা গ্রহণের পঞ্চম বছরে পা দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিরোধী দলগুলোর অভিযোগ, জোট সরকারেরই বিভিন্ন অংশ এসব সন্ত্রাসী কাজে মদদ দিচ্ছে।

একজন রাজনৈতিক বিশে¬ষক বলেন, ক্ষমতা গ্রহণের চার বছরে জোট সরকারের যদি কোন সফলতা থেকেও থাকে, তা দেশব্যাপী জঙ্গি তৎপরতার তাণ্ডবে ধুয়ে গেছে।

‘মর্নিং শোজ দা ডে’। জোট সরকারের ক্ষমতা গ্রহণের শুরুতেই বোঝা গিয়েছিল দেশের ভবিষ্যতটা কি? ২০০১ সালের নির্বাচনে জয়ের পর পরই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ন্যাক্কারজনক হামলা দেশবাসীকে স্তম্ভিত করে।

জোট সরকারের ক্ষমতায় যাওয়ায় পরপরই দেশব্যাপী জঙ্গিবাদ জঙ্গিবাদের উত্থান সম্পর্কে দেশী বিদেশী মিডিয়াায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু জোট সরকার বরাবরই তা অস্বীকার করে এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এটি সংঘবদ্ধ চক্রের প্রচারণা বলে অভিযোগ করে।

রাজনৈতিক বিশে¬ষকদের অভিমত, ১৭ আগস্টের বোমা হামলার পরপরই জোট সরকার জঙ্গিবাদের হুমকি টের পায়। বর্তমানে জঙ্গি বিরোধী অভিযান চললেও বিএনপি এবং ইসলামী ঐক্যজোটের অনেক নেতার নাম প্রকাশ হওয়ায় এ কার্যক্রমও সন্দেহের মুখে।

ক্ষমতায় আসার পর বিএনপির প্রথম শে¬াগান ছিলো সন্ত্রাস দমন। কিন্তু ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা সন্ত্রাসের নতুন রূপ দিয়েছে।

দেশব্যাপী সন্ত্রাস বেড়ে যাওয়ায় জোট সরকার সন্ত্রাস দমনে সেনাবাহিনীকে নিয়ে অপারেশন ক্লিন হার্ট, দ্রুত বিচার আদালত এবং র‌্যাব গঠনের মতো কর্মসূচি নেয়। কিন্তু পরিস্থিতির বদল হয়নি।

অপরাশেন ক্লিন হার্টের সময় ৫৮ জন নিহত এবং পরে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে তার বৈধতা প্রদান করায় জোট সরকারের ভাবমুর্তি যথেষ্ট ক্ষুন্ন হয় বলে অভিমত ব্যক্ত করেছেন একজন কূটনীতিক।

এছাড়া র‌্যাবের কথিত ক্রসফায়ারে এ পর্যন্ত ৪৬৮ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যাও জোট সরকারের মানবাধিকারের লংঘন বলে জানান এই কূটনীতিক।

স্বাধীনতার পর জোট সরকারের সময়ে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সারির নেতা কর্মীকে হত্যাও জোট সরকারের নতুন এক ধরনের সন্ত্রাস।

জোট সরকারের এ চার বছরে খুন হন আওয়ামী লীগের নেতা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আহসানউল¬াহ মাস্টার এমপি। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন নেতা।

খালেদা জিয়া সরকারের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো, ক্রমবর্ধমান দুর্নীতি দমন। কিন্তু এখনও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ।

জোট সরকারের শাসনামলে বিদেশী বিনিয়োগ ও রপ্তানির পরিমান বৃদ্ধি পেলেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ায় তা সমাজের দরিদ্র বা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

জোট সরকারের একটি বড় ব্যর্থতা হচ্ছে, বিদ্যুৎ খাতের উন্নয়ন ঘটাতে সক্ষম না হওয়া। গত চার বছরে তারা নতুন করে ৬১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হলেও সার্বিক উৎপাদন ৩৫০০ থেকে ৩৭০০ মেগাওয়াট হ্রাস পেয়েছে।

এছাড়া কৃষি খাতে সরকার যে ভর্তুকি দিয়েছে, তা কৃষকের হাতে পৌঁছেছে খুব কমই। এর সুবিধা ভোগ করেছে মধ্যসত্ত্বভোগী ও স্থানীয় রজনীতিকরা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে না পারায় বাণিজ্যমন্ত্রীর অস্তিত্ব নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। সুনামির আগাম সর্তক সংকেত থাকা সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপকূলীয় অঞ্চলের স্থানীয় প্রশাসন ছিল নির্বিকার।

জোটের চার বছরে বিমান বাংলাদেশের নতুন কোনও রুট চালু হয়নি। বরং ফ্লাইট সংখ্যা কমেছে ১৫ থেকে ১১টি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার আরও দুর্বল অবস্থানে পৌঁছেছে। বিচার বিভাগ পৃথকীকরণে হয়নি কোনও অগ্রগতি।

পাবলিক পরীক্ষাগুলোতে নকল প্রতিরোধে এবং পাসের হার বৃদ্ধির মাধ্যমে জোট সরকার শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তবে আমলাতন্ত্র ও পুলিশ প্রশাসনের রাজনীতিকীকরণে ধ্বংস হয়েছে এ বিভাগগুলো। এমনকি পদোন্নতি দেয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়।

বেশ কিছুদিন স্থগিত থাকার পর জোট সরকার সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং দলীয় লোকজনের নিয়োগ দেয়ায় ব্যাপক সমালোচনায় পড়ে জোট সরকার।

জোট সরকার অনেক লোকসানি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার অনেক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করেছে। সরকার দেশের আইসিটি সেক্টরেরও তেমন কোন উন্নতি করতে পারেনি।

একজন রাজনৈতিক বিশে¬ষক জানান, প্রত্যেক সরকারের প্রতিশব্দ থাকে। জিয়াউর রহমান সরকারের প্রতিশব্দ ছিলো খাল খনন, এরশাদের অবকাঠামো উন্নয়ন, হাসিনার পার্বত্য চুক্তি ও পানি চুক্তি এবং বিধবা ও বয়স্ক ভাতা ইত্যাদি।

একইভাবে জোট সরকারের আগামী এক বছরে কোন সফলতা না থাকলে বিএনপির তেমন কোন প্রতিশব্দ থাকবে না। নিত্যনৈমিত্তিক কাজেও ব্যর্থ জোট সরকার।