২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ ৪ বীজ কোম্পানির সাথে চুক্তি করল এসইডিএফ

বাজার উন্নয়নের লক্ষ্যে চারটি শীর্ষস্থানীয় বীজ কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 02:53 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

রোববার ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ লিঃ, নর্থ সাউথ সীড লিঃ, সুপ্রিম সীড কোম্পানী লিঃ এবং চেনস্ ক্রপ সায়েন্স লিঃ এর সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আশাকরা হচ্ছে, এ যৌথ প্রয়াসের মাধ্যমে ক্ষ ুদ্র ও মাঝারি শিল্পোক্তাদের কাছে পৌঁছানো সহজতর হবে। পাশাপাশি উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য গুণগত মানসম্পন্ন পণ্যের উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।

এসইডিএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ পণ্য সরবরাহকারী ও চাষীদের মধ্যকার নেটওয়ার্ক সম্প্রসারিত করবে, সেবাদানকারী ও গ্রহণকারী কোম্পানির মাঝে যোগসূত্র স্থাপনে সহায়তা প্রদান করবে।

কোম্পানি চারটি সম্মিলিতভাবে বেসরকারিখাতের ৫০ শতাংশ মার্কেট শেয়ারের প্রতিনিধিত্ব করছে এবং সরবরাহ ও ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ে কাজ করছে।

ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ লিঃ এর চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, নর্থ সাউথ সীড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তাবিথ আওয়াল, সুপ্রিম সীড কোম্পানী লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক এএইচএম হুমায়ূন কবির এবং চেনস্ ক্রপ সায়েন্স লিঃ এর পরিচালক ইফতেখার উদ্দীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আব্দুল আওয়াল মিন্টু বলেন, “ভাল মানের বীজ খুবই দরকার। পর্যাপ্ত পরিমান উন্নত বীজ উৎপাদনে ব্যর্থ হলে চাষীরা দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিদের থেকে পিছিয়ে পড়বে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসইডিএফ এর পি অধিকারী, জাকি উজ জামান, সৈয়দা মাসাররাত কাদের এবং আনিকা আলীও উপস্থিত ছিলেন।