লক্ষ্মীপুরে জেএমবি সদস্য সন্দেহে ২ যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরের উত্তর মজুপুর এলাকার একটি বাড়ি থেকে শনিবার রাতে সদর থানা পুলিশ ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি সদস্য সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে আরিফ (১৮) ও মাজহারুল ইসলাম (২০)।
সূত্র জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত আরিফ দিনাজপুর জেলাধীন শিব বন্দর থানার বিনাকুরি গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং মাজহারুল ইসলামের বাড়ি রাজশাহী জেলা সদরের মালদহ কলোনিতে। তার বাবার নাম মৃত আলীম উদ্দিন।
