২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশংকার মধ্যেও চট্টগ্রামে রোববার শুরু হচ্ছে দুর্গা পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার থেকে শুরু হচ্ছে দেবী পূজা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এবার চট্টগ্রাম জেলার ১৪ টি উপজেলায় ১২৬৮ টি মন্ডপে পূজা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার বিভিন্ন কৌশলগত স্থান, মন্দির ও মাকের্টে গোয়েন্দা সংস্থা ও র‌্যাব সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। গত ৩ অক্টোবর থেকে র‌্যাব নগরে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, র‌্যাব সদস্যরা যে কোন মূল্যে নিরাপত্তা অক্ষুন্ন রাখবে। এ নিরাপত্তা ব্যবস্থা আগামী ঈদ উল ফিতর পর্যন্ত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি পূজামন্ডপে স্ব্চ্ছোসেবক নিয়োগ করা হচ্ছে।