দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা পরিচয়ে চাঁদা চাওয়ার অভিযোগ
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা পরিচয়ে এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাছে মোটা অংকের টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আয়কর বিভাগের সাবেক কর্মকর্তা মো. শফিউল ইসলাম জানান, আহসানুল্লাহ নামে এক ব্যক্তি শনিবার বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে তার সাভারের বাসায় গিয়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে বলে, তার নামে দুর্নীতি দমন ব্যুরোতে মামলা রয়েছে। আহসানুল্লাহ যদি ২০ হাজার টাকা দেন, তাহলে অফিস থেকে ফাইল গায়েব করে তাকে বাঁচিয়ে দেওয়া হবে।
এক পর্যায়ে আয় কর বিভাগের সাবেক কর্মকর্তা বিলুপ্ত ব্যুরোর কর্মকর্তা পরিচয়ধারী ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বললে সে চলে যায়।
আয়কর বিভাগের সাবেক কর্মকর্তা শফিউল বিডিনিউজকে বলেন, ১৯৯৫ সালে তিনি আয়কর বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।
