জামালপুরে একই পরিবারের তিনজন এসিডদগ্ধ
জামালপুর সদর উপজেলার বটতলা গ্রামের একই পরিবারের তিনজন এসিডদগ্ধ হয়েছে।
জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাত আটটার দিকে ওই গ্রামের নায়েব আলীর স্ত্রী কুলসুম বেগম (৪০), মেয়ে শাহানাজ বেগম (২৫), নাতি সুজন (৬) এর গায়ে এসিড ছুঁড়ে দেওয়া হয়।
এসিডদগ্ধ কুলসুম জানায়, রান্না শেষে নাতি ও মেয়েসহ ঘরের দাওয়ায় বসে থাকা অবস্থায় প্রতিপক্ষ হরমুজ ও তার সহযোগীরা এসিড ছুঁড়ে মারে।
এসিডদগ্ধদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোনও মামলা হয়েছে কি না জানা যায়নি।
