২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুঃস্থদের জন্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ কার্যক্রম শুরু

দুঃস্থদের জন্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ কার্যক্রম শুক্রবার আনুষ্ঠানিকভাবে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শুরু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম শমশের জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নু প্রমুখ।

পল্লী রেশনিং নামে এ কর্মসূচির আওতায় জেলার ৬৫ টি ইউনিয়নে নাম মাত্র মূল্যে ৩১৫ টন চাল বিতরণ করা হবে।