ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ফেনীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং একজন আহত হয়েছে।
সূত্র জানায়, ফেনী-বসুরহাট সড়কের এনায়েতনগরে বৃহস্পতিবার বিকেলে মটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকল আরোহী ব্যবসায়ী আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। মটর সাইকেলের অপর আরোহী গুরুতর আহত তানভীর আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সিলোনিয়ায় মাইক্রোবাস চাপায় মারা গেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
