২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনাকবলিত পরিত্যক্ত বিমানে তৈরি হচ্ছে রেস্টুরেন্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশ আসনবিশিষ্ট এফ-২৮ ফকার বিমানে একটি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ওয়েস্টার্ন গ্রীল নামে একটি প্রতিষ্ঠান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সিলেট প্রেসক্লাবে উদ্যোক্তরা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিলেট ওসমানী বিমান বন্দরে দুর্ঘটনায় পতিত এফ-২৮ বিমানটি স্ক্র্যাপে (ভাঙাচোরা যন্ত্রপাতি) পরিণত হওয়ায় একে রেস্টুরেন্টের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উদ্যোক্তরা জানিয়েছেন বিমানের ভেতরে রেস্টুরেন্ট স্থাপনের কাজটি সম্পন্ন হবে ঢাকায়। উদ্যোক্তরা আশা প্রকাশ করেন, নভেম্বরের মাঝামাঝিতে রেস্টুরেন্টটি চালু করা সম্ভব হবে।

গত ১১ আগস্ট বাংলাদেশ বিমানের টেন্ডারে অংশ নিয়ে বিমানটি ১১ লাখ টাকায় কিনে নেয় ওয়েস্টার্ন গ্রীল। শুক্রবারের মধ্যে বিমানটি ঢাকার গুলশানে নিয়ে যাওয়া হবে। সেখানেই হবে রেস্টুরেন্ট স্থাপনের কাজ। ঢাকায় নিয়ে যাওয়ার সুবিধার্থে বিমানটিকে কেটে তিন ভাগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন গ্রীলের ব্যবস্থাপনা পরিচালক আদিল করিমউল্লাহ এবং মডেল ফয়সাল আহমেদ।