বিস্ফোরিত ছাতক ২ নম্বর কূপে খনন সম্পন্ন
বহুল আলোচিত কানাডীয় কোম্পানী নাইকো রিলিফ কূপের খননকাজ সফলভাবে সম্পন্ন করেছে এবং বিস্ফোরিত কূপ থেকে পানি ও কাদামাটি বের করে ফেলেছে।
ফলে বিস্ফোরিত কূপের সাথে রিলিফ কূপের সংযোগও সৃষ্টি হয়ছে।
নাইকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, মঙ্গলবার এ সংযোগ স্থাপিত হয়েছে।
নাইকো জানায়, বিস্ফোরিত কূপের কিলিং অপারেশন শুরু হয়েছে। এ পর্যায়ে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এসময় পাম্পিং অপারেশন কিছুদিন বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। পাম্পিং অপারেশন বন্ধ করা হলে পানি ও কাদামিশ্রিত গ্যাস রিলিফ কূপের উপরিভাগে চলে আসতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের সাধারণ অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার গ্যাস নির্গমণ করে পুড়িয়ে ফেরা হয়েছে।
ভবিষ্যতে কূপের নিয়ন্ত্রণ কার্যক্রমের সময় এ ধরনের শিখা জ্বলে উঠতে পারে। এবং এটি আমাদের কাজের স্বাভাবিক অংশ। একে অন্যভাবে নেয়া ঠিক হবে না বলে নাইকো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।
