পবিত্র রমজানে সরকারি অফিস এবং ব্যাংকের সময়সূচি ৯টা থেকে সাড়ে ৩টা
পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত অফিস, বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংক এবং বিভিন্ন আদালত কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে সকল সরকারি অফিস চলবে সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংকসহ সকল সরকারি অফিসে নামাজের জন্য অফিস বিরতি থাকবে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক এবং সকল তফসিল ব্যাংকের সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ততবে লেনদেনের সময়সূচি সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বহাল থাকবে।
হাইকোর্ট দফতর সকাল ৯টা ৪৫ থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চললেও হাইকোর্টের এজলাস চলবে সকাল ১০টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত। অন্যদিকে সকল দেওয়ানি আদালতের নতুন সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
এছাড়া অতি জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজেস্ব আইন ও পদ্ধতি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে অফিস সময়সূচি নির্ধারণ করবে।
