২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আইনজীবী সমিতি নেতাদের কাছে জঙ্গি লিফলেট

ইসলামি আইন বাস্তবায়নের জন্য ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেএমবি ডাকযোগে লিফলেট পাঠিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 05:49 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বুধবার এ ব্যাপারে র‌্যাবকে জানানো র‌্যাব-১০ এর উপ সহকারি পরিচালক মো. কালাম তা জব্দ করে নিয়ে যান।

এদিকে ঢাকার আদালত পাড়ার নিরাপত্তার জন্য প্রত্যেক প্রবেশপথে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে সবাইকে তল্লাশির পর আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া প্রবেশপথে ও আদালত অঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার প্রশ্নে আইনজীবী ও মামলার পক্ষ ছাড়া বাড়তি কোনো লোককে এজলাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আদালতে বোমা হামলার ঘটনার পর ঢাকার আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে ৭৯ টি পুলিশ টিমসহ র‌্যাব, ডিবি ও এসবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি আব্দুস সবুর জামা’আতুল মোজাহিদীনসহ ইসলামি জঙ্গিরা আদালতকে টার্গেট করায় আদালত অঙ্গনের নিরাপত্তা ব্যবস্থাকে স্থায়ী করার ব্যাপারে সরকারের কাছে দাবি জানান।

বৃহস্পতিবার আইনজীবীদের কর্মবিরতি প্রত্যাহার:

এদিকে ঢাকার সিএমএম, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিকে বিভক্ত করে আংশিকভাবে আগারগাঁও ও শেরেবাংলা নগরে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ায় বৃহস্পতিবার বেলা ৯টা থেকে ১২ পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।