২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন: ব্যবসায়ীদের প্রতি চট্টগ্রাম চেম্বার

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব সাইফুজ্জামান চৌধুরী ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এক বিবৃতিতে বুধবার চেম্বার সভাপতি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিশ্ব মুসলিম উম্মাহর জন্যে অত্যন্ত তাৎপর্যময় এবং মহিমান্বিত এ মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এ ধরনের আকস্মিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়।

চেম্বার সভাপতি বলেন, এ অবস্থায় জনসাধারণের দুর্দশা লাঘবে পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আমাদের ব্যবসায়ী বন্ধুদের এগিয়ে আসতে হবে।

সিয়াম সাধনার এ পবিত্র মাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার প্রতি লক্ষ্য রেখে সকল ধরনের ভোগ্য পণ্যের সরবরাহ পর্যাপ্ত রাখার জন্যে তিনি আমদানীকারক, ব্যবসায়ী তথা চেম্বারের সদস্যবৃন্দের প্রতি অনুরোধ জানান।