বান্দরবানে অস্ত্রসহ দু’জন আদিবাসী আটক
পার্বত্য জেলা বান্দরবান সদরের রেইচা থলি পাড়া থেকে র্যাব মঙ্গলবার ভোর রাতে দু’টি পিস্তল ও একটি পাইপগানসহ দু’জন আদিবাসীকে আটক করেছে।
র্যাব জানায়, আটককৃতরা হচ্ছে মং ব্রা চা (৩০) ও মিলন চাকমা। তারা দুজন সন্দেহভাজন অস্ত্র ব্যবসায়ী। র্যাব মং ব্রা চাকে গুলি করে আহত অবস্থায় আটক করে।
