২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি নিবন্ধন ও হস্তান্তর আইনের সংশোধনী স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট সোমবার ভূমি নিবন্ধন ও হস্তান্তর সংক্রান্ত আইনের সংশোধনী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশ ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সরকারের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি তোফাজ্জল ইসলাম অক্টোবরের ১৮ তারিখ সরকারের আপিলের শুনানির দিন ধার্য করেন।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি নির্মলেন্দু ধরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ ভূমি নিবন্ধন ও হস্তান্তর সংক্রান্ত আইনের সংশোধনী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন এবং কেন এ দুটি সংশোধনীকে অসাংবিধানিক এবং অবৈধ বলা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে এটর্নি জেনারেলর এজে মোহাম্মদ আলী হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য আবেদন করেন।

হাইকোর্টে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বিডিনিউজকে জানান, রোববার রাতে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। কিন্তু এটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।