২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মোবাইল কোর্টের প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসন্ন রমজান উপলক্ষে ইফতারসহ অন্যান্য খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

প্রতিমন্ত্রী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটদের এক ব্রিফিং সভায় বক্তৃতা করেন।

প্রতিমন্ত্রী খাদ্যদ্রব্যে ভেজাল রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভেজাল মাংস (গরু ও খাসির নামে মহিষ ভেড়ার মাংস) বিক্রয়, ওজনে কম দেয়া, রাস্তায় নির্মাণসামগ্রী রাখা, টিকিট কালোবাজারী, এলোপাথাড়ি যানবাহন রাস্তার ওপর রেখে যানজট সৃষ্টিসহ এ ধরনের অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের জন্য ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। সে কারণে সরকার বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ সংশোধন ও যুগোপযোগী করে শাস্তি বৃদ্ধি করেছে। একবার অপরাধ করে পুনরায় আবার একই অপরাধে শাস্তির পরিমাণ দ্বিগুণণ্ডতিনগুণ করা হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। প্রতিমন্ত্রী নতুন জারীকৃত বিশুদ্ধ খাদ্য আইন যথাযথভাবে প্রয়োগ করার মাধ্যমে খাদ্যদ্রব্যে ভেজাল মিশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটদের পরামর্শ দেন।

সভায় জানানো হয়, আসন্ন রমজান ও দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগরীতে মোট ৩৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে ইতোমধ্যে দুণ্ডপর্যায়ে মোট ৭০ জন ম্যাজিস্ট্রেটকে চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেটের আওতায় কাজে ন্যস্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে মোট ৩৫ জন ম্যাজিস্ট্রেট ৩৫ টিমে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় পর্যায়ে বাকি ৩৫ জন ম্যাজিস্ট্রেট এ টিমগুলোর নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।