২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের এক বিচারকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ

আদালত অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের একজন জেলা ও দায়রা জজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবুল মনছুর এর আদালত থেকে সোমবার অভিযুক্ত জেলা ও দায়রা জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও এনডিসি মাঞ্জারুল মান্নানকে এ নোটিশ প্রদান করা হয়।

আদালত সূত্র জানায়, একটি মামলার পাঁচজন আসামিকে পরপর দু’দিন হাজির হয়ে জামিন আবেদন করার নির্দেশ দেওয়া হলেও ম্যাজিস্ট্রেট মাঞ্জারুল মান্নান হাজিরার এ শর্ত মওকুফ করে দেন।

পরে বাদি বিষয়টি জেলা ও দায়রা জজ আবুল মনছুরকে জানালে তিনি ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।