২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, প্রতিবন্ধী শিশুদের ভিন্ন দৃষ্টিতে না দেখে সমাজের মূল স্রোতের অংশ বিবেচনা করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’ ২০০৫ উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়েজিত শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সঠিক পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও জাতীয় উন্নয়নে ভুমিকা পালন করতে পারবে। ইতোমধ্যে তারা দেশের অর্থনীতি,সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন করে যোগ্যতার স্বাক্ষর রেখেছে।

শিশু সমাবেশে আরও বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কাজী মনোয়ারুল হক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুল ইসলাম মিয়া, সেভ দি চিল্ড্রেন সুইডেন-ডেনমার্কের পোগ্রাম ম্যানেজার ক্রিস্টিন জুথেন জেপসেন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম ও প্রতিবন্ধী শিশু মো.ইব্রাহিম।