২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবর মাসে দেশে ঘুর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দু’একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘুর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তবে দেশের নদ নদীর পানি স্বাভাবিক অবস্থায় থাকবে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আকরাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। এ মাসে রাজশাহী বিভাগে স্বাভাবিক অপেক্ষা ২০-২৫ শতাংশ বেশি এবং দেশের অন্যত্র গড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশে গড় বাস্পীভবন দুই দশমিক ৯০ থেকে তিন দশমিক ৪০ হতে পারে।

চলতি মাসে ঢাকা বিভাগে ১৫০-১৮০ মি.মি, চট্টগ্রাম বিভাগে ১৭০-২০০ মি.মি, সিলেট বিভাগে ১৭০-২০০ মি.মি, রাজশাহী বিভাগে ১৫০-২০০ মি.মি, খুলনা বিভাগে ১১০-১৩০ মি.মি এবং বরিশাল বিভাগে ১৬০-১৯০ মি.মি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বর মাসে রাজশাহী ছাড়া দেশের সব জায়গায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে বলে এতে জানানো হয়।