ওসি রফিক বরখাস্ত
পুলিশ হেডকোয়ার্টার থেকে রোববার মতিঝিল থানার ওসি রফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। মিরপুরে কলেজ ছাত্র মোমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিয়োগে এর আগে তাকে ক্লোজ করা হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে দু’দিন আগে আমি হেডকোয়ার্টারে রিপোর্ট করেছিলাম। আজ (রোববার) তাকে বরখাস্ত করা হলো।
এরআগে দিনের প্রথম ভাগে হাইকোর্ট ওসি রফিককে মহানগর দায়রা জজের আদালতে আত্মসমর্পন করার নির্দেশ দেন।
