নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ
চারদিন পর রোববার বিএসএফ কর্তৃক অপহৃত এবং পরে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশী নাগরিক ইউনুছ মিয়ার লাশ হস্তান্তর করা হয়েছে।
লাশ হস্তান্তর অনুষ্ঠানে বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার এম কুমার ও এসকে শর্মা এবং বিডিআর’র পক্ষে উপস্থিত ছিলেন মেজর মাসুদুর রহমান ও ক্যাপ্টেন শাহরিয়ার।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিঙ্গারবিল নলঘরিয়া এলাকা থেকে বৃহস্পতিবার বিএসএফ বাংলাদেশী নাগরিক ইউনুছ মিয়া ও আলালকে ধরে নিয়ে যায়। পরে ইউনুছ মিয়াকে তারা গুলি করে হত্যা করে।
তবে অপহৃত অপর বাংলাদেশী আলালকে বিএসএফ এখনও ফেরত না দেওয়ায় তার ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সীমান্তবাসী।
