২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জাল সার্টিফিকেট, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ভুয়া আইনজীবী গ্রেপ্তার

খুলনা শহরের তারেরপুকুর এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা জাল সার্টিফিকেট, আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ এক ভুয়া আইনজীবীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত’র নাম মোস্তফা কামাল (৫৪)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

র‌্যাব ৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে র‌্যাবের একটি দল নগরীর তারেরপুকুর এলাকায় মোস্তফা কামালের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে র‌্যাব সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলএলবি’র দুটি জাল সার্টিফিকেট, একটি একনলা বন্দুক, ১১ টি কার্তুজ, একটি রিভলবার, ২১ রাউন্ড গুলি, ১০টি ব্ল্যাংক স্ট্যাম্প এবং একটি জাল পরিচয়পত্র উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত ভুয়া আইনজীবীকে খুলনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।