২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে অসহায় একটি বাংলাদেশী পরিবার

তিন বছরের শিশু সন্তানের প্যারালাইসিসের চিকিৎসা খরচ বাবদ হাসপাতালে ৩৭ হাজার ৫শ’ ডলার পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশী একটি পরিবারকে নিউজিল্যান্ডে থেকে দেশে ফেরত পাঠানো হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

একদিকে হাসপাতালে পাওনা পরিশোধের তাগাদা এবং অন্যদিকে দেশফেরত হওয়ার আশঙ্কায় পরিবারটি বর্তমানে দারুণ যন্ত্রণার মধ্যে দিন অতিবাহিত করছে।

তিন বছরের শিশু শিহাব ফাহিম জটিল হৃদরোগ নিয়েই জন্ম গ্রহণ করে। যার নাম কমপ্লেক্স কনজেইন্টাল হার্ট ডিজিজ।

মার্চ মাসের এক দিন সে ঘরের বাহিরে খেলা করছিল। এমন সময় হঠাৎ তার স্ট্রোক হয়। এতে ফহিমের শরীরের ডান দিক প্যারালাইজড হয়ে যায়।

চিকিৎসার জন্য তাকে অকল্যান্ডের স্টারশিপ চিলড্রেনস হসপিটালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ ২১ দিন ধরে শিহাব সেখানে থেরাপি ছিয়েছে। সে কথা বলতে পারে না। খাবার খেতে হয় টিউবের সাহায্যে নাক দিয়ে।

এ কয়েক দিনে হাসপাতালের পাওনা হয়েছে ৩৭ হাজার ৫শ’ ডলার। যার মধ্যে মাত্র ২ হাজার ৫শ’ ডলার পরিশোধ করা সম্ভব হয়েছে।

শিহাবের বাবা আশরাফ উদ্দিন খোকন। যিনি ভাগ্যান্বেষণে স্টুডেন্ট ভিসা নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু এ পরিমানের অর্থ এককালীন পরিশোধ করা তার পক্ষ্যে মোটেই সম্ভব নয়। তিনি অকল্যান্ড ডিস্ট্রিক্ট হেল্থ বোর্ডের কাছে আবেদন করেছেন যাতে প্রতি সাপ্তাহে ৫০ ডলার করে প্রদান করে হাসপাতালের পাওনা পরিশোধ পারেন।

বোর্ড তাকে প্রতি সাপ্তাহে ৬৬৪ দশমিক ৪৭ ডলার করে বার মাসের মধ্যে সকল পাওনা পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে। অন্যথায় এ মামলা আন্তর্জাতিক ঋণ আদায়কারী কোনও প্রতিষ্ঠান এবং নিউজিল্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের কাছে হস্তান্তর করা হবে।

শিহাবের পিতা আশরাফ বলেন, আমি শুধু সময় চেয়ে তাদের কছে আবেদন করেছি। সময় পেলে আমি অবশ্যই সকল পাওনা পরিশোধ করে দিতে পারব। আমাকে টাকাটা পরিশোধ করতেই হবে। সত্যিকার অর্থে আমি এখন বড় মর্মাহত এবং যারপরনাই ভিত-আতঙ্কিত। আশরাফের দু’টি হেলথ ইন্সুরেন্স রয়েছে কিন্তু তাতে মাত্র শতকরা ১০ ভাগ বিল পরিশোধ করা সম্ভব হবে।

তিনি জানতেন চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় হবে কিন্তু তার পরিমান কত হবে সে সম্পর্কে তার কোন ধারণাই ছিল না। আশরাফ বলেন, সেই সময় আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। তাদের কাছে আমি চিকিৎসা ব্যয় সম্পর্কে কোন তথ্য জানাতে চাই নি। সেই সময়টা ছিল আমার কাছে বাঁচা-মরার মত।

আশরাফ অকল্যান্ড কলেজ অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি’র হোমিওপ্যাথি বিভাগের ছাত্র। তিনি পরিবারের প্রয়োজন মিটানোর জন্য খণ্ডকালীন ট্যাক্সি চালান। নিউজিল্যান্ডে কাজ করার জন্য তিনি ওয়ার্ক পারমিটও লাভ করেছেন।

তার পরিবার যদি বাংলাদেশে ফিরতে বাধ্য হয় তবে তার সন্তানের আর চিকিৎসা হবে না।

তিনি বলেন, থেরাপি চিকিৎসার পর সে হাঁটতে পারবে এবং কথা বলতে পারবে।

বাংলাদেশ নিউজিল্যান্ড ফেন্ডশিপ সোসাইটি অকল্যান্ডে বসবাসরত তাদের সদস্যদের শিহাবের চিকিৎসা বাবদ সহায্য করার জন্য আহব্বন জানিয়েছে।

নিউজিল্যান্ডে নিযুক্ত বংলাদেশের অনার‌্যারি কাউন্সিলার আতাউর রহমান বলেন, আশরাফকে দেশে পাঠানো হলে সে হাসপাতালের পাওনা টাকা পারিশোধ করতে পারবে না। কিন্তু এখানে সে ভাল আয় করছে। একদিন হাসপাতালের পাওনা টাকা মেটানো তার পক্ষে সম্ভব হবে।

শিহাবের স্ট্রোকটি একটি বিরল রোগ। তবে শিশুদের ক্ষেত্রে এধরনের জটীল রোগ হতে পারে। এ পরিস্থিতে নয়া দিল্লির হৃদরোগ বিশেষজ্ঞরা চলতি বছরের শেষে শিহাবকে পূণরায় শৈল্য চিকিৎসা দেবার আগ্রহ ব্যক্ত করেছেন।

শিহাবের পিতা মাতা জানান, এধরনের রোগের ক্ষেত্রে নিউজিল্যান্ডে ফ্রি চিকিৎসার কোন সুযোগ নেই।

শিহাবদের পরিবারকে বহুবার বাংলদেশে ফিরে যাবার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি।

শিহাবের চিকিৎসা সাহায্যের জন্য একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। যদি কেউ শিহাবকে সাহায্য করতে চান তাহলে এএসবি ব্যাংকের আলবার্ট স্ট্রিট শাখার ১২-৩১১৩-০০০০৩২৬-০১ নং অ্যাকাউন্টের (হাসপাতালের একটি অ্যাকাউন্ট) ঠিকানায় অর্থ প্রেরণ করতে পারবেন।