২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খারিজ হতে পারে

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সিএনজি চালিত আটোরিক্সা আমদানি এবং রুট পারমিট প্রদানে অনিয়মের অভিযোগ রোববার খারিজ হতে পারে। একটি সংসদীয় উপ-কমিটি তদন্ত প্রতিবেদন প্রদানে ব্যর্থ হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন এবং সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিম মোস্তফাকে আহবায়ক করে ২০০৪ সালের ৭ জানুয়ারী চার সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করেন। নাদিম সাব কমিটির রিপোর্ট দেননি।

সূত্র জানায়, সাব কমিটির আহবায়ক দীর্ঘ দিন ধরে স্থায়ী কমিটির বৈঠকে অনুপস্থিত রয়েছেন। কমিটির মেয়াদ পরপর তিন বার বৃদ্ধি করা হলেও আহবায়ক প্রতিবেদন তৈরি করতে সক্ষম হননি।

সাংসদীয় কার্যবিধি অনুসারে, পরপর অনুষ্ঠিত স্থায়ী কমিটির তিনটি বৈঠকে সাব কমিটি প্রতিবেদন পেশ করতে ব্যর্থ হলে তার বৈধতা আপনা আপনি বাতিল হয়ে যাবে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ মঞ্জুর হোসাইন সাংসদীয় কার্যবিধি উল্লেখ করে বিডিনিউজকে এ কথা জানান।

এদিকে সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং কনভার্সন স্টেশন নির্মাণের জন্য নিয়ম বহির্ভূত ভবে সরকারি জমি বরাদ্ধের অভিযোগের প্রেক্ষিতে সংসদীয় স্থায়ী কমিটি ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি মাহমুদুল্লাহ হক রুবেল কে আহবায়ক আরও একটি উপকমিটি গঠন করে। এ উপকমিটির মেয়াদ দু’বার বৃদ্ধি করা হলেও আহবায়ক এখনও কোন প্রতিবেদন জমা দেননি।