জয়পুরহাটে জেএমবির সাথে জড়িত সন্দেহে আরও ২ জনকে গ্রেপ্তার
জয়পুরহাটে পুলিশ জেএমবির সাথে জড়িত অভিযোগে শনিবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার কড়ই গ্রামের হাবিবর রহমান (২৫) ও যুকিপাড়া গ্রামের আফাজউদ্দিন পহিলু (৩৫)।
পুলিশ সূত্র জানায়, জেএমবির সাথে জড়িত সন্দেহে প্রথমে তাদের আটক করা হয় এবং পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের সম্পর্কে কোনও তথ্য দিতে চাচ্ছে না।
জেএমবির সাথে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটে এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
