সোনাগাজীতে ডাকাতের প্রহারে ৩ জন আহত, ৩ লাখ টাকার মালামাল লুট
ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে ডাকাতের প্রহারে তিনজন আহত হয়েছে। ডাকাতরা এ সময় দুটি পাসপোর্ট এবং তিন লাখ টাকার মালামাল লুট করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আবু তাহেরের নতুন বাড়িতে সিঁদ কেটে প্রবেশ করে সবাইকে বেঁধে ফেলে। তারা এ সময় গৃহকর্তা আবু তাহের (৬০), তার স্ত্রী নূর নাহার (৫০), এবং কন্যা সুলতানাকে (১৮) পিটিয়ে আহত করে। ডাকাতরা আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণলংকার এবং দুটি ভিসা লাগানো পার্সপোর্ট এবং প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
