বিষাক্ত চা পান করে কিশোরির মৃত্যু
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাংতা গ্রামে বিষাক্ত কীটনাশক ফুরাডান দিয়ে তৈরী চা পান করে শনিবার এক কিশোরির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতর নাম তানিয়া (১১)।
একই ঘটনায় একই পরিবারের বাবুল থানের অবস্থা আশংকাজনক। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে বাংতা গ্রামের জনৈক জব্বার খানের স্ত্রী মজিবন বিবি চা তৈরী করতে গিয়ে ভুলবশত তাতে ফুরডান যোগ করে। ওই চা পান করে তার মেয়ের জামাই হায়দার (৩৫), নাতনী তানিয়া (১১) এবং ছেলে বাবুল খান অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাদের আশংকাজনক অবস্থায় হাসাপতালে নেওয়া হয়। শনিবার সকালে তানিয়া মারা যায়।
