২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ সাউথের মিমকে চাপা দেওয়া কভার্ড ভ্যানের চালক-সহকারী রিমান্ডে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়িশা মমতাজ মিমকে চাপা দেওয়া কভার্ড ভ্যানটির চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2022, 05:51 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

কভার্ড ভ্যানটির চালক সাইফুল ইসলাম ও সহকারী মশিউর রহমানকে রোববার আদালতে হাজির করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই রিপন কুমার।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক শুনানি শেষে এই দুজনের চারদিন রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আজাদ রহমান। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

Image
মায়িশা মমতাজ মিম

মায়িশা মমতাজ মিম

গত ১ এপ্রিল মিমকে চাপা দেওয়া কভার্ড ভ্যানটির চালক সাইফুল ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করে পুলিশ। ওই সময় গাড়িটিও জব্দ করা হয়।

শুক্রবার ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দিতে স্কুটি নিয়ে উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন নর্থ সাউথের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিম (২২)। সকাল সাড়ে ৭টার দিকে কুড়িল ফ্লাইওভাবে গাড়িচাপায় নিহত হন তিনি।

এই ঘটনার পরদিন শনিবার সন্ধ্যায় খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন মিমের বাবা নূর মোহাম্মদ মামুন।

স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ক্যাম্পাসে, ফ্লাইওভারে প্রাণ গেল নর্থ সাউথ ছাত্রীর

নর্থ সাউথের ছাত্রী নিহত: সেই কভার্ড ভ্যান চট্টগ্রামে, চালকসহ আটক ২