গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
ঢাকার গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে রোলার স্কেটিং কমপ্লেক্সের সোলার প্যানেলে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে গিয়ে বেলা ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি লিমা খানম।
