২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ধাপে ২১৮ ইউপি ভোটের জন্য প্রস্তুত

গোলযোগ, সংঘাতের মধ্যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ২১৮টি ইউপিতে ভোটের প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 09:02 PM

Updated : 02 Aug 2022, 02:47 PM

ইসি সচিবালয়ের যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউপিতে একযোগে ভোট চলবে।

“নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ২২ জন করে নিরাপত্তা সদস্য থাকবে। প্রতি ইউনিয়নে পুলিশ, বিজিবি, র‌্যাব-এর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ডও নিয়োজিত থাকবে। বিচারিক ও নির্বাহী হাকিম থাকবে স্থানীয় প্রশাসনের চাহিদামত।”

এবার ইউনিয়ন পরিষদে প্রথম পাঁচ ধাপের ভোটে বেশ কিছু এলাকায় সহিংসতা ও গোলযোগ হয়েছে। ভোটের আগে, ভোটের দিন ও পরে সহিংসতায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে।

সিইসি হুদার অতৃপ্তি কেবল সহিংসতায়  

ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি  

ইউপি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আরও ১২ জন  

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাও বলেছেন, নিজেদের মেয়াদে স্থানীয় সরকারের এই ভোটে সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারার অতৃপ্তি রয়েছে তার। তবে রাজনৈতিক দল ও প্রার্থীরা যদি সংযত না হন, তাহলে ইসির একার পক্ষে গোলযোগ ঠেকানো সম্ভব না বলেও তিনি মনে করেন।

ভোট তথ্য

>> ২২ জেলার ৪২ উপজেলায় ভোট হচ্ছে ২১৮টি ইউপিতে।

>> ২১৬টি ইউপির ভোট ইভিএমে, বাকি দুটিতে ব্যালট পেপারে।

>> সব মিলিয়ে ২১৮৬টি ভোটকেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি ভোটকক্ষে হবে ভোটগ্রহণ।

>> এসব ইউপির ভোটার সংখ্যা ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। তাদের মধ্যে ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন পুরুষ; ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন পুরুষ এবং ৬ জন তৃতীয় লিঙ্গের

>> তিন পদে প্রার্থী মোট ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ৫৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

>> এ ধাপে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত সদস্য পদে ৩২ জন ও সাধারণ সদস্য ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে পাঁচ ধাপে অন্তত পৌনে চার হাজার পরিষদের ভোট হয়েছে। ষষ্ঠ ধাপে ২১৮টির ভোট হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮ ইউপির ভোট রয়েছে। বর্তমান ইসির মেয়াদ শেষের আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচনে আরও ৮ ইউপির ভোট হবে ১০ ফেব্রুয়ারি।