অনলাইনে পরীক্ষার দাবিতে সড়কে বুটেক্স শিক্ষার্থীরা
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকির কারণে আবাসিক হল বন্ধ করে অনলাইনে পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবিতে ঢাকায় সড়ক আটকে বিক্ষোভ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তেঁজগাও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির পাশে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এতে মহাখালী-মগবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানায় ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ।
তিনি বলেন, “ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। অনলাইনে পরীক্ষা চালুর দাবি জানিয়ে তারা এই বিক্ষোভ করে।”
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেয়।
তাতে বলা হয়, “সম্প্রতি করোনা পরিস্থিতি বিবেচনায় হলসমূহের আবাসিক শিক্ষার্থীসহ মেসগুলোতে অনাবাসিক শিক্ষার্থীরাও ব্যাপক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আমরা হলসমূহে গাদাগাদি করে থাকি, ফলে স্বাস্থ্য বিধি মেনে চলা সম্ভব না।
“সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিগগিরই অফলাইনের বিকল্প পদ্ধতিতে পরীক্ষাগুলো দিতে চাই। করোনা বেড়ে গেলে প্রয়োজনে হল বন্ধ করেও যথাসময়ে পরীক্ষা দিতে চাই,” বলা হয় স্মারকলিপিতে।
