প্রধানমন্ত্রীর হাতে স্মারক ডাকটিকেট অবমুক্ত
বিজয় দিবসে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবিষয়ে বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠান হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, “বিজয়ের সুবর্ণজয়ন্তী ও পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের পর্যটন-ব্রান্ড-নেম ‘Mujib’s Bangladesh’ সংবলিত লোগো উন্মোচন ও এবিষয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
