২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বিচারপতি প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 06:39 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

শুক্রবার বিকালে বিচারপতিদের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময় তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।”

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং করোনাভাইরাস মহামারীকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু রাখায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা করেন আগামীতেও এ ধরনের পরিস্থিতিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতির সচিবরা এসময় উপস্থিত ছিলেন।